২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে হোটেল থেকে বোর্ডারের লাশ উদ্ধার

রাজধানীর তেজগাঁও রেল স্টেশন সংলগ্ন হোটেল 'তেজগাঁও বোর্ডিং' থেকে সোমবার বিকালে পুলিশ এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে। গলায় লুিঙ্গ পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এই ঘটনায় জড়িত সন্দেহে হোটেলের ম্যানেজার জাভেদ এবং পাশের কক্ষের এক বোর্ডার ফয়সলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা,মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও রেল স্টেশন সংলগ্ন হোটেল 'তেজগাঁও বোর্ডিং' থেকে সোমবার বিকালে পুলিশ এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে। গলায় লুিঙ্গ পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এই ঘটনায় জড়িত সন্দেহে হোটেলের ম্যানেজার জাভেদ এবং পাশের কক্ষের এক বোর্ডার ফয়সলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তেজগাঁও থানার উপ পরিদর্শক আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " হোটেলের ৮ নম্বর কক্ষ থেকে গলায় লুিঙ্গ পেঁচানো অবস্থায় প্রায় ২২ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। রেজিষ্ট্রারে না থাকায় হোটেল কর্তৃপক্ষ তার নাম বলতে পারেনি।" উপ পরিদর্শক আবু সাঈদ জানান, জাভেদের ভাষ্য অনুযায়ী এই যুবকটি রোববার সকালে হোটেলে ওঠে। তার নাম-ঠিকানা রেজিষ্ট্রারে নেই কেন- এই প্রশ্নের কোনো উত্তর সে দিতে পারেনি। গ্রেপ্তারকৃত পাশের কক্ষের বোর্ডার প্রায় এক বছর ধরে এই হোটেলে থাকে। ফলে তার ভুমিকাও রহস্যজনক বলে মনে করছে পুলিশ। তাদের দ'ুজনকেই গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে উপ পরিদর্শক আবু সাঈদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১০১৬ঘ.