২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পেলেন এহসান শামীম

সাবেক সচিব এহসান শামীমকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সচিব এহসান শামীমকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। এহসান শামীম এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। পরে তিনি কার্যকাল শেষ করে অবসরে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএ/১৯৫২ঘ.