চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকা থেকে সোমবার ভোরে ১১২০ বোতল ফেনসিডিলসহ মো. মোস্তফা নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম জানান, ভোর ছয়টার দিকে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে ১১২০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা করা হয়। এসময় ফেনসিডিল বহনের দায়ে গাড়ি চালক মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, মোস্তফা ওই গাড়িরই মালিক।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমএসবি/১৫১৮ ঘ.
bdnews24