২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি যুবরাজ বন্দরের স্ত্রী মারা গেছেন

রূপালী ব্যাংক কিনতে আগ্রহী সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহিম আল-সৌদ এর স্ত্রী প্রিন্সেস আল বন্দরি বিনতে আব্দুল আজিজ (৮০) শুক্রবার মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপালী ব্যাংক কিনতে আগ্রহী সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহিম আল-সৌদ এর স্ত্রী প্রিন্সেস আল বন্দরি বিনতে আব্দুল আজিজ (৮০) শুক্রবার মারা গেছেন। রোববার সৌদি রাজ পরিবারের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি আরবের কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে শুক্রবার প্রিন্সেস আল বন্দরির মৃত্যু হয়। তবে তিনি কোনো রোগে ভুগছিলেন কি না সে সম্পর্কে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। প্রিন্সেস আল বন্দরি সৌদি আরবের প্রতিষ্ঠাতা প্রয়াত বাদশাহ আব্দুল আজিজ বিন আব্দুল রহমান আল সৌদের মেয়ে এবং বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল-সৌদ এর বোন। যুবরাজ বন্দর রূপালী ব্যাংক কেনার ব্যাপারে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে আসছেন। এ ব্যাপারে স্যার ফ্রাঙ্ক পিটার তার জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কাজ করছেন। স্যার ফ্রাঙ্ক পিটার রোববার এক বিবৃতিতে প্রিন্সেস বন্দরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/এমএইচবি/২২১৩ ঘ.