২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁদা আদায়ের অভিযোগে শনিবার মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সেকেন্দার আলী হাওলাদারকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 03:41 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

বাগেরহাট, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা আদায়ের অভিযোগে শনিবার মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সেকেন্দার আলী হাওলাদারকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। লিখিত অভিযোগের ভিত্তিতে সেকেন্দার আলী হাওলাদারকে নুরুলল্লাহপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বাগেরহাট সেনাক্যাম্পের সহ-অধিনায়ক মেজর শাহীনুল হক জানান, ঘূর্ণিঝড় সিডরে দুর্গত মানুষের ঘরবাড়ি নির্মাণের জন্য সরকার পাঁচ হাজার টাকা করে দিয়েছে। এ রকম ১৪ জনের প্রত্যেকের কাছ থেকে তিনি এক হাজার থেকে পাঁচশ টাকা করে মোট ১২ হাজার টাকা চাঁদা আদায় করেন। এ অভিযোগে সেকেন্দারের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় মামলা করেছেন মো. শামীম হাসান। জিজ্ঞাসাবাদে ওই মেম্বার ১২ হাজার টাকা চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন বলেও জানান মেজর শাহীনুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৫ ঘ.