২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার জগদীশ গ্রেপ্তার

সলেট সিটি করপোশেনের ৮নম্বর ওয়ার্ড কমিশনার ও জেলা যুবলীগ সভাপতি জগদীশ চন্দ্র দাশকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে সিলেট ষ্টেডিয়ামের ভোটার নিবন্ধন কেন্দ্রে ছবি তুলে বের হওয়ার সময় যৌথবাহিনী তাকে আটক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

সিলেট, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সিটি করপোশেনের ৮নম্বর ওয়ার্ড কমিশনার ও জেলা যুবলীগ সভাপতি জগদীশ চন্দ্র দাশকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে সিলেট ষ্টেডিয়ামের ভোটার নিবন্ধন কেন্দ্রে ছবি তুলে বের হওয়ার সময় যৌথবাহিনী তাকে আটক করে। রোববার বিকেলে জগদীশকে সিলেট কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক নাসিমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জগদীশ চন্দ্র দাশকে শনিবার সকাল সাড়ে ৯ টায় সিলেট ষ্টেডিয়াম এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে র‌্যাব-৯ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী শনিবার গভীর রাতে নগরীর ব্রাহ্মণ শাসন এলাকায় তার বাড়ির পাশের পুকুর ও ডোবা থেকে একটি রিভলবার, পাঁচ রাউন্ড রিভলবারের গুলি, দু'টি এলজি ও দুটি বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। সিলেট কোতয়ালি থানার কর্তব্যরত উপ-পরিদর্শক কনিকা দাশ জানান, রোববার বিকেল সাড়ে ৩ টায় জগদীশ দাশকে সিলেট কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব-৯ এর এসআই মফিজুল হক অস্ত্র আইনে জগদীশ দাশের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলা নম্বর-৩০। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকে জগদীশ দাশ পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাস, জায়গা দখলসহ বিভিন্ন অভিযোগে সিলেট কোতয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.