২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর সক্ষমতার পূর্ণ বিকাশ হয়, এমন সমাজ গড়তে হবে: ফখরুদ্দীন

নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গী পরিবর্তনের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, নারীর সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান নিশ্চিত করতে প্রয়োজন তাদের সক্ষমতার বিকাশ। তাই আমাদের এমন সমাজ কাঠামো প্রতিষ্ঠার কথা ভাবতে হবে, যেখানে নারী তার কর্মক্ষমতার প্রকাশ ও কর্মদক্ষতা প্রদর্শনের পরিপূর্ণ সুযোগ পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 08:03 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গী পরিবর্তনের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, নারীর সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান নিশ্চিত করতে প্রয়োজন তাদের সক্ষমতার বিকাশ। তাই আমাদের এমন সমাজ কাঠামো প্রতিষ্ঠার কথা ভাবতে হবে, যেখানে নারী তার কর্মক্ষমতার প্রকাশ ও কর্মদক্ষতা প্রদর্শনের পরিপূর্ণ সুযোগ পাবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির ভাষণে প্রধান উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, "আমরা যদি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি উদার ও সত্যিকারের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, তবেই বাংলাদেশে নারী উন্নয়নের ক্ষেত্রে নতুন জোয়ার আসবে। এতে একদিকে যেমন সমাজ ও দেশের উন্নয়নে নারীর অবদান বৃদ্ধি পাবে, তেমনি জনগণ ও জাতি লাভবান হবে।" শ্রেণি, পেশা ও অবস্থান নির্বিশেষে নারী উন্নয়ন ও নারী সমাজ তথা জাতির অর্থনৈতিক মুক্তির জন্য একটি উপযুক্ত আর্থ-সামাজিক রাজনৈতিক কাঠামো বিনির্মাণে সর্বশক্তি নিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান ফখরুদ্দীন আহমদ। তিনি জানান, ৯০'র দশকে বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে গঠিত দুটি জাতীয় কমিশন নারী সদস্যদের জন্য সংরক্ষিত এক-চতুর্থাংশ আসনে প্রত্যক্ষ নির্বাচনের সুপারিশ করেছিল। এরপর ইউনিয়ন পরিষদে নারী সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হন। প্রধান উপদেষ্টা বলেন, "এতে স্থানীয় সরকারের সর্বনিু পর্যায়ে নারীদের অংশগ্রহণের পথই কেবল উন্মুক্ত হয়নি, তৃণমূল প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার সুযোগও তারা পেয়েছেন।" তিনি বলেন, "স