২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নিপা ভাইরাস সংক্রমণে আরও দুজনের মৃত্যু

নিপা ভাইরাসজনিত এনসেফালাইটিস রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। এরা হল- তৌহিদ (১৮) ও বীথি (৬)। দুজনের বাড়ি রাজাবাড়ী জেলায়। এছাড়া হারুন মোল্লা (৩২) এবং দীপু (২৬) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের বাড়ি ফরিদপুর জেলায়। এর আগে ২৭ ফেব্র"য়ারি ফরিদ মেডিকেল কলেজ হাসপাতালে রাকিব (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ফরিদপুর, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিপা ভাইরাসজনিত এনসেফালাইটিস রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। এরা হল- তৌহিদ (১৮) ও বীথি (৬)। দুজনের বাড়ি রাজাবাড়ী জেলায়। এছাড়া হারুন মোল্লা (৩২) এবং দীপু (২৬) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের বাড়ি ফরিদপুর জেলায়। এর আগে ২৭ ফেব্র"য়ারি ফরিদ মেডিকেল কলেজ হাসপাতালে রাকিব (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়। ফরিদপুর মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মাহফুজুল হক শাহীন জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টায় বীথিকে (৬) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আধঘন্টা পরেই সে মারা যায়। সে রাজবাড়ী জেলার বাজিতপুর উদয়পুর গ্রামের হারুন ভূইয়ার মেয়ে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মারা যায় মাদ্রাসা ছাত্র তৌহিদ (১৮)। তাকে বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাজবাড়ী জেলার মঙ্গলপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে তিনি। তৌহিদের দুলাভাই শামসুল আলম জানান, মঙ্গলবার তৌহিদ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়। বৃহস্পতিবার তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টায় সে মারা যায়। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মতিয়ার রহমান জানান, তাকে প্রধান করে গঠিত নয় সদস্যের র‌্যাপিড রেসপন্স টিম কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এনামুল করিমের নেতৃত্বে অপর একটি টিম গঠন করা হয়েছে। তিনি বলেন, "আমরা পরিস্থিতি মোকাবেলায় সব সময় প্রস্তুত আছি। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও ২৫টি বিছানা আলাদাভাবে রাখা হয়েছে। আশংকার কিছু নেই।" রোগতত্ত্ব, রোগ নির্নয় ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) এর একটি বিশেষ দল গত সপ্তাহে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের লালা, রক্তসহ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে গেছে। তবে ওই পরীক্ষার প্রতিবেদন এখনও দেওয়া হয়নি। এই দলের চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম জানান, ফরিদপুরের রোগীদের ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পেতে আরও এক সপ্তাহ লাগতে পারে। ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এনামুল করিম জানান, আক্রান্তদের রোগের ধরন ও লক্ষণ একই ধরনের। এই রোগের কারণ নিপা ভাইরাস বলেই মনে করা হচ্ছে। তিনি জানান, লোকজনকে তাল ও খেজুরের কাঁচা রস ও বাদুড়ে খাওয়া ফল খেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিকভাবে নজর রাখা হচ্ছে। আতঙ্কের কিছু নেই। আইইডিসিআর এর হিসাব অনুসারে ২০০১ সাল থেকে এ পর্যন্ত দেশের নয়টি এলাকায় নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে ১৩১ জন আক্রান্ত হয়ে ৯০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। আক্রান্ত এলাকার সবগুলোই ছিল দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এ ভাইরাসের বিস্তার ঘটে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুসারে চলতি সপ্তাহে ফরিদপুর ও রাজবাড়ীতে আক্রান্ত হয়েছে ১২ জন। এর মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। ৩ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.