২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

কুড়িগ্রামে একটি হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ এই রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 03:31 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

কুড়িগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে একটি হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ এই রায় দেন। দণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন- আব্দুল মজিদ (৫০) ও তার ছেলে রিয়াজুল (২৩), ভাড়াটে তিন ডাকাত উমর আলী ওরফে ওমর (৪২), মোহাম্মদ আলী ওরফে কেন্দু (৬২) এবং মাসুদ আলী ওরফে মো. আলী ওরফে মাহাবুব আলী (৫২)। ২০০৫ সালের ২৪ জুন রাতে নাগেশ্বরী উপজেলা পূর্ব রামখানা গ্রামে পুকুরের মাছ পাহারা দেওয়ার সময় পূর্বশত্র"তার জের ধরে আব্দুল মজিদ, তার ছেলে রিয়াজুল এবং ভাড়াটে ডাকাত কেন্দু, ওমর আলী ও মাহবুব আলী ওই গ্রামের শাহাদৎ হোসেন বাবু (১৮) নামে এক যুবককে জবাই করে খুন করে। পরদিন নিহতের বাবা সাইফুর রহমান নাগেশ্বরী থানায় মামলা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রেহেনা খানম বিউটি ও আলমগীর হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৬ ঘ.