২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক নারী দিবসে এএসএফ ও প্রথম আলোর উদ্যোগে সমাবেশ

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে 'নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতন পুরুষের অংশগ্রহণ' শীর্ষক সমাবেশের আয়োজন করেছে এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) ও প্রথম আলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে 'নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতন পুরুষের অংশগ্রহণ' শীর্ষক সমাবেশের আয়োজন করেছে এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) ও প্রথম আলো। শুক্রবার বেলা সাড়ে তিনটায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা একথা জানান। অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে আরো রয়েছে সংহতি প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি। এসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান জানান বিশিষ্ট ব্যক্তিরা সমাবেশে বক্তৃতা দেবেন। সঙ্গীত পরিবেশন করবেন আইয়ুব বাচ্চু, ফকির আলমগীর, মাহমুদুজ্জামান বাবুসহ আরো কয়েকজন শিল্পী। তিনি আরও জানান, ৮ মার্চ নারীর প্রতি অ্যাসিড-সহিংসতা প্রতিরোধে দেশের ১২টি জেলায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এএসএফের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এসএএম শওকাত হোসেন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ূম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/এসকে/২০৪৯ঘ.