ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর নিউ ইস্কাটন সড়কে বুধবার দুপুরে এক ব্যবসায়ীকে মারধর করে ২০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলেছে, পূর্ব শত্র"তার জের ধরে ছিনতাইয়ের ঘটনাটি সাজানো হয়েছে।
জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসেফিক ট্রেডিং অ্যান্ড কোম্পানি লিমিটেডের অ্যাজেন্ট সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে ইস্কাটন রোডের বায়রা অফিসের সামনে ছিনতাইকারীরা তাকে মারধর করে হাতে থাকা একটি কালোব্যাগ ছিনিয়ে নেয়।
ওই ব্যাগে ২০ লাখ টাকা ছিল দাবি করে সেলিম বলেন, "ছিনতাইকারীদের মধ্যে খোকন নামে একজনকে আমি চিনতে পেরেছি।"
খোকন মিরপুর এলাকায় সেলিমের বাসার কাছেই থাকেন। তার গাড়ি ডেকোরেশনের দোকান রয়েছে।
তবে রমনা থানার উপ পরিদর্শক কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি সত্য নয়।
তিনি বলেন, "অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ছিনতাইয়ের ব্যাপারে কোনো তথ্য পাইনি।"
খোকন সেলিমের কাছে আড়াইলাখ টাকা পাবে- এমনটি পুলিশ জানতে পেরেছে উল্লেখ করে উপপরিদর্শক কামাল জানান, টাকা লেনদেন নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসএনডি/১৮০০ ঘ.
bdnews24