ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য প্রতিষ্ঠান হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। তিন বিশিষ্ট ব্যক্তি ড. সৈয়দ মুহম্মদ শামসুজ্জোহা, ড. গোবিন্দ চন্দ্র দেব (জিসি দেব) ও অধ্যাপক রেহমান সোবহানও পাচ্ছেন এই পুরস্কার।
এদের মধ্যে শামসুজ্জোহা, ড. গোবিন্দ চন্দ্র দেব পাচ্ছেন মরণোত্তর পুরস্কার।
মঙ্গলবার সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য স্বাধীনতা পুরস্কার- ২০০৮ এর জন্য মনোনীত হয়েছে বাংলাদেশ রাইফেলস, শহীদ ড. সৈয়দ মুহম্মদ শামসুজ্জোহা ও ড. গোবিন্দ চন্দ্র দেব। গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক রেহমান সোবহান।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ২৫ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএইচবি/২০২৪ ঘ.
bdnews24