রংপুর, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারাগঞ্জ উপজেলা সদরের পুরাতন চৌপথি এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে মঙ্গলবার বাস দুর্ঘটনায় চারজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।
নিহতদের একজন হলেন সৈয়দপুরের শাহানাজ পারভীন (৩০)। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত আর কারো পরিচয় জানা যায়নি।
এলাকাবাসীর বরাত দিয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে নীলফামারী থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী একটি মিনিবাস চৌপথি এলাকায় এক সাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক মহিলাসহ ৪ জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৯ ঘ.
bdnews24