২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহানপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর উত্তর শাহজাহানপুরে মঙ্গলবার দুপুরে মো. কাওসার আলী নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তর শাহজাহানপুরে মঙ্গলবার দুপুরে মো. কাওসার আলী নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুর সোয়া ১টার দিকে ৪৫৩/২ উত্তর শাহজাহানপুরে বাসা থেকে বের হয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন কাওসার আলী। আমতলা এলাকায় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা কাওসারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার উপ পরিদর্শক আরিফ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ ঘটনাস্থলে গেছে। কারা এবং কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা বিকেল পর্যন্ত জানা যায়নি।" কাওসারের ছোটভাই এমরান আলী রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ভাই আলাদা থাকতো। আগে কেউ তাকে হত্যার হুমকি দিয়েছিল কিনা তা জানা নেই। মো. কাওসার স্থানীয়ভাবে জেনারেটরের ব্যবসা করতেন। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে জড়িত ছিলেন বলে রাসেল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৮০২ ঘ.