২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মো.মহবুবউজ্জামানের মরদেহ বুধবার দেশে আনা হবে

গত সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণকারী সাবেক মন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব মো. মহবুবউজ্জামানের মরদেহ বুধবার দেশে আনা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 11:30 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণকারী সাবেক মন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব মো. মহবুবউজ্জামানের মরদেহ বুধবার দেশে আনা হবে। মরদেহ আনার পর মহবুবউজ্জামানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে। এরপর সচিবালয়ের মসজিদে সকাল ১১টায় এবং ধানমন্ডির বায়তুল আমান মসজিদে জোহরের পর জানাজা হবে। পরে তাকে বনানীতে সেনানিবাস কবরস্থানে দাফন করা হবে। মহবুবউজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দীন আহমদ শোক প্রকাশ করেছেন। তারা প্রশাসনে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাকিস্তান সিভিল সার্ভিসের কর্মকর্তা মহবুবউজ্জামান অবসর গ্রহণের পর এইচ এম এরশাদের শাসনামলে মন্ত্রিসভার সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল ৮২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৭২৪ঘ.