২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী নিউ মার্কেটে আগুন, ৭ দোকান ছাই

পটুয়াখালী জেলা শহরের নিউ মার্কেটে সোমবার সকালে আগুন লেগে সাতটি দোকান পুড়ে যায়। সকাল সাড়ে ৬টায় নিউ মার্কেট মুরগি পট্টির পূর্ব-উত্তর কোণে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ব্যবসায়ী ও দমকল বাহিনী জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 07:42 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

পটুয়াখালী, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালী জেলা শহরের নিউ মার্কেটে সোমবার সকালে আগুন লেগে সাতটি দোকান পুড়ে যায়। সকাল সাড়ে ৬টায় নিউ মার্কেট মুরগি পট্টির পূর্ব-উত্তর কোণে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ব্যবসায়ী ও দমকল বাহিনী জানিয়েছে। দমকল বাহিনীর পটুয়াখালীর সিনিয়র স্টেশন অফিসার মো. দুলাল মিয়া জানান, পোল্ট্রি ব্যবসায়ী খোকন মিয়ার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলকর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সালাম ব্যাপারীর মুদি দোকান, অবিরাম মালাকারের স্টেশনারি দোকান, পরিতোষ পালের মুদি দোকান, শাহ আলমের আড়ত, দুলাল খানের মুদি দোকান ও বাচ্চু পালোয়ানের কসমেটিকসের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। দমকল কর্মকর্তা দুলাল মিয়া জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ব্যবসায়ী খোকন মিয়া দাবি করেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৮ ঘ.