ঢাকা মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা জানিয়েছেন, সারা দেশে খসড়া ভোটার তালিকার কাজ এ বছর জুনের মধ্যেই শেষ হবে। গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চার কোটি ভোটার নিবন্ধিত হয়েছেন।
রোববার রাতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) উদ্যোগে ঢাকার একটি হোটেলে ভোটার তালিকার অগ্রগতি সংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সেনাপ্রধান মইন উ আহমেদ বলেন, "অপারেশন নবযাত্রা নামে ছবিসহ ভোটার তালিকার যে কাজ করা হচ্ছে সেটি একটি ঐতিহাসিক কাজ। এই ইতিহাসের অংশ হতে পেরে আমরা গর্বিত।"
"এ প্রগ্রেস অব ট্র্যাক" শীর্ষক অনুষ্ঠানে সিইসি এ বছরের ডিসেম্বরে মধ্যেই নির্বাচন করার প্রত্যয় আবারও ব্যক্ত করেন। তিনি বলেন "সেনাবাহিনীর দক্ষ প্রযুক্তিগত সহায়তায় সারা দেশে ভোটার তালিকার কাজ দ্রুত এগিয়ে চলেছে।"
মইন উ আহমেদ বলেন "জনগনের সার্বিক সহযোগিতায় নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা ভোটার তালিকার কাজে অংশ নিতে পেরে গর্বিত। দুনীর্তিমুক্ত একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় ছবিসহ ভোটার তালিকা গুরুত্বর্পূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়েন। উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস, ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত গীতাপাসি, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেস্ট
bdnews24