ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বিউটেনিস শনিবার সকালে ঢাকায় এসেছেন। তার এই সফর ব্যক্তিগত বলে জানিয়েছেন দূতাবাসের একজন কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র দূতাবাসের উক্ত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এটা সাবেক রাষ্ট্রদূতের ব্যক্তিগত সফর। তার এই সফরের সঙ্গে দূতাবাসের কোনো সম্পর্ক নেই।"
ঠিক কী কারণে তিনি এসেছেন জানতে চাইলে তিনি বলেন, "তিনি কেন এসেছেন এ বিষয়ে আমরা কিছু জানি না।"
বাংলাদেশে যে অস্থিতিশীল রাজনীতির পথ ধরে জরুরি অবস্থা জারি হয়েছে তা খুব কাছ থেকে দেখেছেন বিউটেনিস।
২০০৬ সালের ১৭ মার্চ থেকে ১৪ মাস বাংলাদেশে রাষ্ট্রদূতের 'ঘটনাবহুল' দায়িত্ব পালন শেষে গত জুনে তিনি ঢাকা ত্যাগ করেন। এখন তিনি ইরাকে যুক্তরাষ্ট্র দূতাবাসের উপপ্রধানের দায়িত্বে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসইউএম/জিএমএ/এমএইচবি/০২০৬ ঘ.
bdnews24