ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ফ্রান্সে প্রদর্শনীর জন্য পাঠানোর পর ফিরিয়ে আনা আলোচিত ৪২টি পুরাকীর্তির প্রদর্শনী শুরু হচ্ছে সোমবার থেকে। জাতীয় জাদুঘর এই প্রর্দশনীর আয়োজন করছে।
সাতদিনের এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য খোলা থাকবে এবং তা প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। প্রদর্শনীটি শেষ হবে আগামী রোববার।
সংস্কৃতি সচিব শরফুল আলম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''এই প্রদর্শনীতে ফ্রান্সে পাঠানো ৪২টি পুরার্কীতি ছাড়াও পাঠানো হয়নি এমন অন্য ১৪৬টি পুরার্কীতিও প্রদর্শিত হবে। প্রর্দশনীর সব প্রস্তুতি শেষ হয়েছে।''
সচিব জানান, এই প্রদর্শনী দেখতে কোনো প্রবেশমূল্য থাকছে না।
জাতীয় জাদুঘরের মহাপরিচালক সমর চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, '' সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী সোমবার বিকেল ৩টায় এই প্রর্দশনীর উদ্বোধন করবেন। জাতীয় জাদুঘরের সময়সূচি অনুযায়ী এই প্রর্দশনী চলবে।''
মহাপরিচালক জানান, ফ্রান্সে পাঠানোর জন্য নির্বাচিত সব পুরার্কীতি এই প্রর্দশনীতে স্থান পাবে। এর মধ্যে আছে বজ্রসত্ত্ব, প্রজ্ঞা পারমিতা, গঙ্গা, লোকনাথ প্রভৃতি মূল্যবান প্রত
bdnews24