২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়-পার্বতীপুর লাইন তিনদিন ধরে ট্রেন চলাচল বন্ধ

তিনদিন ধরে পঞ্চগড়-পার্বতীপুর রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার একটি ট্রেন তিনদফা লাইনচ্যুত হওয়ার পর থেকে এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 11:41 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

পঞ্চগড়, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনদিন ধরে পঞ্চগড়-পার্বতীপুর রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার একটি ট্রেন তিনদফা লাইনচ্যুত হওয়ার পর থেকে এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পঞ্চগড় রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে ৪৩৩ আপ নামের একটি মিশ্র ট্রেন পার্বতীপুর থেকে পঞ্চগড়ে আসার পথে রুহিয়া রেল ষ্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। পরে রিলিফ ট্রেনের সহায়তায় লাইনচ্যুত ট্রেনটি চালু হয় এবং পঞ্চগড়ে আসে। একইদিন পঞ্চগড় থেকে পার্বতীপুর যাওয়ার সময় ঠাকুরগাঁও রেলষ্টেশন সংলগ্ন এলাকায় আবার লাইনচ্যুত হয়। ট্রেনটি চালু করার পর আবার মঙ্গলপুর ও সেতাবগজ্ঞ ষ্টেশনের মাঝে লাইনচ্যুত হয়। এই তিন দফা লাইনচ্যুতির ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এই পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুক্রবারও পঞ্চগড়-পার্বতীপুর লাইনে ট্রেন চলেনি বলে তিনি জানান। স্টেশন মাস্টার মো. আবুল কালাম আজাদ জানান, রেললাইনে প্রয়োজনীয় স্লি