কক্সবাজার, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সুব্রত ভট্টাচার্য বলেছেন, এশিয়ার মধ্যে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক দেশ হচ্ছে ভারত। বিষয়টি কোন ফোরাম, সংবাদ মাধ্যম বা আলোচনায় আসে না। ভারতের বাজার ধরার জন্য তিনি বাংলাদেশকে কৌশল তৈরির পরামর্শও দেন।
তিনি বলেন, "শুধুমাত্র ত্রিপুরা রাজ্যই প্রতি মাসে আমদানি করে ৩০ কোটি টাকার বাংলাদেশে উৎপাদিত পণ্য। ভারতীয়রা চায় না বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বৈষম্য থাকুক। তবে ভারতের মতো বড় মার্কেট ধরতে হলে বাংলাদেশকে 'মার্কেট স্ট্র্যাটেজি' তৈরি করতে হবে।"
বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদক আরামিট সিমেন্ট লিমিটেডের ভারতীয় ডিলার সম্মেলন-২০০৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামে দায়িত্ব পালনরত ভারতীয় সহকারী হাইকমিশনার সুব্রত ভট্টাচার্য এই কথা বলেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন উ আহমদের ভারত সফর বন্ধুপ্রতীম দুই দেশের সম্পর্ক আরও গভীর করবে বলেও তিনি মন্তব্য করেন।
ভারতে বাংলাদেশি সিমেন্টের রপ্তানি বাজার আরও স
bdnews24