২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা সেতু ও রেলওয়ের শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিতে কমিটি

যমুনা সেতু ও বাংলাদেশ রেলওয়েসহ যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও করপোরেশনের শেয়ার পুঁজি বাজারে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটি আগামী একমাসের মধ্যে এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন উপস্থাপন করবে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 06:30 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা সেতু ও বাংলাদেশ রেলওয়েসহ যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও করপোরেশনের শেয়ার পুঁজি বাজারে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটি আগামী একমাসের মধ্যে এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন উপস্থাপন করবে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়। যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ তারেক, যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খান মোহাম্মদ ইব্রাহিম, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ফারুক আহম্মেদ সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, কমিটিতে বিনিয়োগ করপোরেশন (আইসিবি), সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (যমুনা বহুমুখি সেতু কর্তৃপক্ষ) প্রতিনিধিরা থাকবেন। মির্জ্জা আজিজুল জানান, সভায় যমুনা সেতু ছাড়াও বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শেয়ার বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে বিআরটিসি লোকসানী প্রতিষ্ঠান হওয়ার এর শেয়ার এই মুহূর্তে পুঁজিবাজারে না ছাড়ার পরামর্শ দিয়েছেন এসইসি চেয়ারম্যান। অর্থ উপদেষ্টা বলেন, "সবার মতামতের ভিত্তিতেই কমিটি করে একমাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/০০২২ ঘ.