২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অর্থ আত্মসাতের অভিযোগে বিএসএমএমইউর অধ্যাপকের বিরুদ্ধে সমন

অর্থ আত্মসাতের অভিযোগে সদর উপজেলার বাঁশদহ শহীদ স্মৃতি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিব্দ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের অধ্যাপক ডা. শহিদুর রহমান ও স্থানীয় ক্লিনিকের চিকিৎসক ডা. আবুল বাসারকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

সাতক্ষীরা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে সদর উপজেলার বাঁশদহ শহীদ স্মৃতি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিব্দ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের অধ্যাপক ডা. শহিদুর রহমান ও স্থানীয় ক্লিনিকের চিকিৎসক ডা. আবুল বাসারকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি হয়েছে। বুধবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এস এম ওবায়দুল্লাহ গজনফর। বৃহস্পতিবার হাকিম রানু বিলকিস বানু অভিযোগ শুনানি শেষে ডা. শহিদুর রহমান ও ডা. আবুল বাসারের বিরুদ্ধে সমন জারি করেন। মামলার অভিযোগে বলা হয়, বিএসএমএমইউ হাসপাতালের হেপাটোবিলিয়ারি বিভাগের (সার্জারি) অধ্যাপক ও সাতক্ষীরা শহরের এম আলি পলি ক্লিনিকের পরিচালক ডা. শহিদুর রহমান এবং ওই ক্লিনিকের চিকিৎসক ডা. আবুল বাসার পরস্পর যোগসাজশে বাঁশদহ শহীদ স্মৃতি কলেজের তহবিল থেকে দুই লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করেন। ১৯৯৬ সালে তিন দফায় তারা এই টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে গত বছর ৪ জানুয়ারি কলেজ কমিটির সভাপতি জেলা প্রশাসক কেফায়েতউল্লাহর কাছে অভিযোগ করা হয়। জেলা প্রশাসক অভিযোগ তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল আজিজকে দায়িত্ব দেন। ডা. শহিদুর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন আব্দুল আজিজ। চলতি বছরের ১৫ ফেব্র"য়ারি পরিচালনা পর্ষদের সভায় ডা. শহিদুর রহমানকে টাকা ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু তিনি টাকা ফেরত দেননি। এ ব্যাপারে ডা. শহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলাটি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৪ ঘ.