২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কাজীপুর উপজেলায় জয়নাল হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজীপুর উপজেলায় জয়নাল হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (দ্বিতীয়) এবিএম নিজামুল হক এই রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন- কাজীপুর উপজেলার পানাগাড়ী গ্রামের সূর্য প্রামাণিকের ছেলে দেলসাত আলী (২৮)। তিনি ঘটনার পর থেকে পলাতক। ১৯৯৫ সালের ২৭ মে পারিবারিক কলহের জের ধরে দেলসাত তার দুলাভাই একই গ্রামের জয়নাল আবেদিনকে (৩৫) পেটে ছুরি মারেন। ঘটনার পাঁচদিন পর তিনি সিরাজগঞ্জ শহরের একটি ক্লিনিকে মারা যান। এ ব্যাপারে জয়নাল আবেদিনের বড় ভাই সাহেব আলী কাজীপুর থানায় একটি হত্যা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩০ ঘ.