ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপির সংস্কারপন্থী নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সংলাপের জন্য নির্বাচন কমিশনের চিঠি তারা পেলেও খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে নিয়েই সংলাপে অংশ নেবেন।
বৃহস্পতিবার বনানীর বাসায় সাংবাদিকদের হাফিজ উদ্দিন আহমেদ বলেন, "নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা নতুন চিঠি পেলেই দেলোয়ার সাহেবকে সঙ্গে নিয়ে সংলাপে অংশ নেব।"
তিনি বলেন, "সাইফুর রহমান ও খোন্দকার দেলোয়ার সাহেব এখন এক টেবিলে বসলেই আমাদের ঐক্য সহজতর হবে। আমাদের মধ্যে দুটি ধারা সৃষ্টির ফলে যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা আলোচনার মাধ্যমেই সমাধান হয়ে যাবে।"
আগামী নির্বাচনে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বেই অংশ নেবে বলে আশা প্রকাশ করেন হাফিজ উদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এ বছরই নির্বাচন দা
bdnews24