২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির হল কর্মচারীকে মারধর করায় তিন র‌্যাব সদস্য ক্লোজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের এক কর্মচারীকে র‌্যাব সদস্যরা মারধর করায় বুধবার সন্ধ্যায় মিছিল করেছে হলের শিক্ষার্থীরা। এ ঘটনায় র‌্যাব- ৩ এর সহকারী পুলিশ কমিশনার ফারুক হোসেনসহ তিন সদস্যকে ক্লোজ করা হয়েছে। কর্মচারীকে মারধর করার সময় ছাত্ররা এগিয়ে এসে র‌্যাবের গাড়ি ভাঙচুর করেছে। সন্ধ্যার পর উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের এক কর্মচারীকে র‌্যাব সদস্যরা মারধর করায় বুধবার সন্ধ্যায় মিছিল করেছে হলের শিক্ষার্থীরা। এ ঘটনায় র‌্যাব- ৩ এর সহকারী পুলিশ কমিশনার ফারুক হোসেনসহ তিন সদস্যকে ক্লোজ করা হয়েছে। কর্মচারীকে মারধর করার সময় ছাত্ররা এগিয়ে এসে র‌্যাবের গাড়ি ভাঙচুর করেছে। সন্ধ্যার পর উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। প্রত্যক্ষদর্শী এসএম হলের কর্মচারী বাবুল রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ৪টার দিকে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন হলের ইলেকট্রিশিয়ান আলী আক্কাস। পলাশীর দিক থেকে আসা একটি হলুদ ট্যাক্সিক্যাবের সামনে পড়ে যান তিনি। আকস্মিক ওই ঘটনার পর ট্যাক্সিক্যাবের পেছনের সিট থেকে একজন বের হয়ে আক্কাসকে চড় মারে। এক পর্যায়ে গাড়ির চালক ও সামনের আসনে বসা আরেকজনও বের হয়ে লাঠি দিয়ে তাকে পেটায়। বাবুল আরও জানান, এসএম হলের ছাত্র ও কর্মচারীরা আক্কাসকে রক্ষায় এগিয়ে এলে গাড়ির আরোহীরা নিজেদের র‌্যাব সদস্য বলে পরিচয় দেয়। তারা পিস্তল বের করে হুমকিও দিতে থাকে। এক পর্যায়ে ক্ষুব্ধ ছাত্ররা গাড়িটি ভাঙচুর করে। পরে শাহবাগ থানার পুলিশ এসে তিন র‌্যাব সদস্যকে সরিয়ে নেয়। প্রহৃত কর্মচারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর র‌্যাব সদস্যদের শাস্তি ও ক্ষমা চাওয়ার দাবিতে হলে মিছিল করে ছাত্ররা। এসময় হলে নীলক্ষেত ফাঁড়ির পুলিশ এলে ছাত্ররা উপ-পরিদর্শক আতিকুর রহমানকে প্রাধ্যক্ষের কক্ষে আটকে রাখে। সন্ধ্যা ৭টার দিকে হলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, উপ উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার ও প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদ। উপাচার্য ছাত্রদের জানান, তিন র‌্যাব সদস্যকে ক্লোজ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা। এ বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। র‌্যাব- ৩ এর অধিনায়ক সুলতান মো. নূরানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেলে র‌্যাবের সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন সাদা পোশাকে ট্যাক্সিক্যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে যাচ্ছিলেন। বেসামাল সাইকেল চালিয়ে আকস্মিকভাবে তার গাড়ির সামনে এসে পড়েন আক্কাস। ফারুক গাড়ি থেকে নেমে ধমক দিলে আক্কাস তার কলার চেপে ধরেন। এরপর দেহরক্ষী ও গাড়ির চালক ফারুককে বাঁচাতে এগিয়ে যান। হলের ছাত্র-কর্মচারীরা তখন জড়ো হয়ে র‌্যাবের গাড়ি ভাঙচুর করে।" তিনি বলেন, "আমি শুনেছি, আক্কাসকে মারধর করা হয়েছে। র‌্যাব- ৩ এর উপ অধিনায়ক আক্কাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।" ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয় বলে জানান নূরানী। তিনি বলেন, "র‌্যাব- ৩ এর তিন সদস্যকে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়েছে।" র‌্যাবের মিডিয়া উইং এর প্রধান কমান্ডার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা তদন্তের জন্য র‌্যাবের ইন্টেলিজেন্স উইংকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে তাদের রিপোর্টসহ র‌্যাবের কো