২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা মামলায় বিদিশার জামিন

দুই কোটি টাকার চেক প্রতারণা মামলায় বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই কোটি টাকার চেক প্রতারণা মামলায় বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। গত ৬ ফেব্র"য়ারি দায়ের করা এ মামলার বাদী জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম গোলাম রেজা তার আরজিতে বলেন, বিদিশা বিভিন্ন সময়ে ব্যবসা করার জন্য তার কাছ থেকে ২ কোটি ১৩ লাখ টাকা ধার নেন। পরে টাকা ফেরত চাইলে ২০০৫ সালের ২১ মে বিদিশা তাকে একটি চেক দেন। কিন্তু চেকটি ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হলে তিনি একটি মামলা দায়ের করেন। পরে বিদিশা টাকা পরিশোধের প্রতিশ্রতি দিলে গত বছরের ২২ মে মামলাটি প্রত্যাহার করেন গোলাম রেজা। কিন্তু বিদিশা তারপরও টাকা পরিশোধ না করায় বাধ্য হয়ে আবার এই মামলা করছেন বলে আরজিতে উল্লেখ করেন তিনি। গোলাম রেজার এই মামলার পরিপ্রেেিত বিদিশা বুধবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম ওয়ালিউর ইসলাম তাকে জামিন দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২১১৫ ঘ.