ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দু'জন অতিরিক্ত সচিব, চারজন যুগ্ম-সচিব ও একজন উপ-সচিবের পদে বুধবার রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে এসব রদবদলের আদেশ জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদারকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিউল আলম।
খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক যুগ্ম-সচিব পিউস কস্তাকে একই দপ্তরের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।
এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. খন্দকার শওকত হোসেনকে সংস্থাপন মন্ত্রণালয়ে ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাসুদা বিনতে ই কাদিরকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব সদরউদ্দিন আহমেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ণ করা হয়েছে।
এদিকে, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক উপ-সচিব জামাল হোসেনকে চট্টগ্রাম ট্রেডিং করপোরেশনের (টিসিবি, চট্টগ্রাম) প্রধান কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/১৯৫৮ ঘ.
bdnews24