২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিন্দিত পুলিশকে নন্দিত হতে হবে: আইজিপি

নিন্দিত পুলিশকে নন্দিত হতে হবে। পুলিশ সম্পর্কে ভীতি দূর করে এ প্রতিষ্ঠানের সদস্যদের সম্পর্কে জনগণকে প্রীত করতে হবে। এ কথা বলেছেন পুলিশপ্রধান নূর মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিন্দিত পুলিশকে নন্দিত হতে হবে। পুলিশ সম্পর্কে ভীতি দূর করে এ প্রতিষ্ঠানের সদস্যদের সম্পর্কে জনগণকে প্রীত করতে হবে। এ কথা বলেছেন পুলিশপ্রধান নূর মোহাম্মদ। বুধবার কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার ভিত্তিস্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেন, "পুলিশ সম্পর্কে দূর্নাম রয়েছে। তবে ওয়ান-ইলেভেনের পর পুলিশের ভাবমূর্তি বদলের সুযোগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপও নেওয়া হয়েছে।" তিনি বলেন, "পুলিশের অজ্ঞাতে কোনও অপরাধ সংঘটন সম্ভব নয়। কারণ একটি থানার অপরাধীদের কর্মকাণ্ড এবং তাদের নাম-পরিচয় থানার পুলিশকে অবশ্যই জানতে হয়।" কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে কটিয়াদী থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সুধী সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি নববিক্রম কিশোর ত্রিপুরা, ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আমির উদ্দিন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোলতান আহমদ, রাজনীতিবিদ আখতারুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস, পৌর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান প্রমুখ। পুলিশ বিভাগ জানায়, ইউএনডিপি, ইউরোপীয় কমিশন ও ডিএফআইডি'র অর্থায়নে ৬ কোটি টাকা ব্যয়ে দেড় একর জমির ওপর কটিয়াদী মডেল থানা নির্মাণ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৬ ঘ.