খুলনা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা ওয়াসার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আগামী ২ মার্চ। সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
মঙ্গলবার সিটি করপোরেশন প্রজ্ঞাপনটি হাতে পেয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা শেখ মো. গোলাম মোস্তফা।
প্রজ্ঞাপনে খুলনা 'পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ' গঠনের কথাও বলা হয়েছে।
এর আগে গত ১০ জানুয়ারি উপদেষ্টা আনোয়ারুল ইকবাল খুলনা সফরে এসে ওয়াসা স্থাপনের ঘোষণা দেন।
মহানগরীর প্রায় ১৫ লাখ মানুষ বর্তমান সুপেয় পানির সমস্যায় রয়েছে। ওয়াসা কার্যক্রম শুরু হলে এ সমস্যা বহুলাংশে লাঘব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৯ ঘ.
bdnews24