২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বার্ড ফ্লুর কারণে খামারের ১১ হাজার মুরগি নিধন

সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়া এলাকায় মঙ্গলবার বিকেলে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা- বার্ড ফ্লু সংক্রমিত একটি খামারের ১১ হাজার মুরগি নিধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

সাভার, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়া এলাকায় মঙ্গলবার বিকেলে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা- বার্ড ফ্লু সংক্রমিত একটি খামারের ১১ হাজার মুরগি নিধন করা হয়েছে। উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদুল আলম জানান, এভিয়েন ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত একোয়া ল্যান্ড পোল্ট্রি ফার্মের ১১ হাজার লেয়ার মুরগি নিধন করার পর বস্তায় ভরে মাটি চাপা দেওয়া হয়েছে। ওই স্থানে চুন ও জীবাণুনাশক ওষুধও ছিটানো হয়। খামারে সতর্কীকরণ সাইনবোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে। উপজেলা রেপিড রেসপন্স টিমের (আরআরটি) সদস্য ডা. শহিদুল্লাহ কায়সার জানান, কুটুরিয়া এলাকার অরিফুজ্জামানের মালিকানাধীন 'একোয়া ল্যান্ড পোল্ট্রি' ফার্মের মুরগি কয়েকদিন ধরে একটি দুটি করে মারা যাচ্ছিল। পরে সোমবার সকালে দুটি মুরগি পরীক্ষার জন্য রাজধানীর কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে (সিডিআইএল) পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর বিকেলে সাভারের পশুসম্পদ রোগ গবেষণা প্রতিষ্ঠানে (বিএলআরআই) পাঠানো হয়। তিনি জানান, পরীক্ষায় বার্ড ফ্লু ভাইরাস সংক্রমণের বিষযটি নিশ্চিত করে কেন্দ্রীয় পশু সম্পদ কার্যালয়ের মহাপরিচালক ডা. সুনীল ঘোষের কাছে প্রতিবেদন পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে পরিচালক (প্রশাসন) ডা. সালেহউদ্দিন খানের স্বাক্ষরিত ফ্যাক্সবার্তা পেয়ে উপজেলা পশুসম্পদ কার্যালয় বিকেলে ওই খামারে নিধন অভিযান চালায়। জেলা পশু সম্পদ অফিসার ড. সাইদুর রহমানের নেতৃত্বে এ নিধন অভিযানে অংশ নেন সাভার উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদুল আলম, রেপিড রেসপন্স টিমের (আরআরটি) সদস্য ডা. শাহিদুল্লাহ কায়সার, ভেটেরিনারী সার্জন ডা. ফজলে রাব্বী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.