চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতকানিয়া উপজেলার সামিয়ার পাড়ায় মঙ্গলবার একটি মসজিদের মিনার ভাঙার সময় একটি অংশ ভেঙ্গে পড়ে মাহবুবুর রহমান (২২) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।
মাহবুব সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে।
সাতকানিয়া থানার দায়িত্বরত উপ-পরিদর্শক নেয়ামুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১ টার দিকে মাহবুব সামিয়ার পাড়ার মজিদীয়া মসজিদের মিনার ভাঙ্গার কাজ করার ফাঁকে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় মিনারের একটি ভাঙ্গা অংশ ছিটকে এসে তার উপর পড়লে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/২০১০ ঘ.
bdnews24