২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে দুই সন্ত্রাসী গ্র"পের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে পথচারী মহিলার মৃত্যু

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া বাজারে মঙ্গলবার সকালে সন্ত্রাসীদের দুটি গ্র"পের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে পথচারী এক মহিলা মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 10:15 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

কক্সবাজার, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া বাজারে মঙ্গলবার সকালে সন্ত্রাসীদের দুটি গ্র"পের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে পথচারী এক মহিলা মারা গেছেন। কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবের আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালারমারছড়া বাজার এলাকার আব্বাস নামের এক যুবককে মারধরের ঘটনায় সন্ত্রাসী সৈয়দ নুর বাহিনী ও জিয়া বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কেউ আহত হওয়ার খবর না জানলেও রহিমা খাতুন নামের এক মহিলা গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি শুনেছেন বলে তিনি জানান। মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ওসমান গণি জানান, হাসপাতালে আনার আগেই ওই মহিলার মৃত্যু হয়। তিনি জানান, ওই একজন ছাড়া অন্য কোন আহত রোগী হাসপাতালে আসেনি। স্থানীয় সূত্র জানায়, নিহত রহিমা খাতুন (৩৫) উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট এলাকার মৃত এরশাদ মিয়ার স্ত্রী। তিনি কয়েকদিন আগে বাপের বাড়ি কালারমারছড়া ইউনিয়নের পাহাড়তলী এলাকার ফকিরজুম পাড়ায় বেড়াতে গিয়েছিলেন। তার বাবার নাম মৃত চাঁদ মিয়া। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকী ঘটনাস্থলে ব্যস্ত থাকায় বিস্তারিত কিছু জানাতে পারেননি। ২০০৭ সালের ১৬ ডিসেম্বর র‌্যাবের ক্রসফায়ারে নুর বাহিনী প্রধান সৈয়দ নুর নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬০৫ ঘ.