২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাবাজার থেকে নিম্নমানের পাঠ্যবই উদ্ধার

বাংলাবাজারে তিনটি দোকানে সোমবার অভিযান চালিয়ে মাধ্যমিক শাখার পাঁচহাজার কপি নকল ও নিম্নমানের পাঠ্যবই উদ্ধার করেছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব- ৩ এর স্কোয়াড্রন লিডার খালিদ শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাবাজারের আনিস পাবলিশার, জ্ঞান পিপাসু পাবলিশার ও ডেসটিনি পাবলিশারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাঠ্যবই উদ্ধার করা হয়েছে। এগুলো ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণীর বই। এ ঘটনায় আনিস পাবলিশারের ব্যাবস্থাপক জাফরকে গ্রেপ্তার করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাবাজারে তিনটি দোকানে সোমবার অভিযান চালিয়ে মাধ্যমিক শাখার পাঁচহাজার কপি নকল ও নিম্নমানের পাঠ্যবই উদ্ধার করেছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব- ৩ এর স্কোয়াড্রন লিডার খালিদ শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাবাজারের আনিস পাবলিশার, জ্ঞান পিপাসু পাবলিশার ও ডেসটিনি পাবলিশারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাঠ্যবই উদ্ধার করা হয়েছে। এগুলো ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণীর বই। এ ঘটনায় আনিস পাবলিশারের ব্যাবস্থাপক জাফরকে গ্রেপ্তার করা হয়েছে।" সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চলে বলে জানান তিনি। এ সময় র‌্যাবের সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক কর্মকর্তা ছিলেন। খালিদ শামস জানান, অভিযান শুরুর পর বাংলাবাজারের বেশিরভাগ দোকান বন্ধ করে মালিকরা সটকে পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/২১০৩ ঘ.