জয়পুরহাট, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচবিবি উপজেলার কাঁকড়া গ্রামের একটি পুকুর থেকে সোমবার একটি প্রাচীন কষ্টি পাথরের লক্ষ্মী মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পাঁচবিবি উপজেলার কাঁকড়া গ্রামের আইনুলের পুকুর থেকে লক্ষ্মী মূর্তিটি উদ্ধার করা হয়। এর ওজন সাড়ে ৩৭ কেজি। মূর্তিটির দাম পাঁচ কোটি টাকা হতে পারে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৮ ঘ.
bdnews24