২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির তিন শিক্ষকের আপিল, ২ এপ্রিল শুনানির দিন ধার্য

ছাত্র বিক্ষোভের এক মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. আজিজুল হকের আদালতে আপিল আবেদন দায়ের করা হয়। আদালত আপিল আবেদনটি গ্রহণ করে আগামী ২ এপ্রিল মূল শুনানির দিন ধার্য করেছেন। আপিলকারী শিক্ষকরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন, জীববিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশিদ।(আরও তথ্যসহ- ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 08:57 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভের এক মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. আজিজুল হকের আদালতে আপিল আবেদন দায়ের করা হয়। আদালত আপিল আবেদনটি গ্রহণ করে আগামী ২ এপ্রিল মূল শুনানির দিন ধার্য করেছেন। আপিলকারী শিক্ষকরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন, জীববিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশিদ। ছাত্র বিক্ষোভের একটি মামলায় জরুরি বিধিমালা লঙ্ঘনের দায়ে গত ২২ জানুয়ারি এ তিন শিক্ষকের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে রায়ের পরপরই রাষ্ট্রপতি তাদের সাজা মওকুফ করলে ওইদিনই তারা কারাগার থেকে ছাড়া পান। অধ্যাপক সদরুল আমিনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, "মহামান্য রাষ্ট্রপতি শুধু শিক্ষকদের বিরুদ্ধে দেওয়া শাস্তির আদেশ মওকুফ করেছেন। কিন্তু দোষী সাব্যস্তের আদেশ মওকুফ করেননি। এ কারণে তাদের বিরুদ্ধে দোষী সাব্যস্তের আদেশ বহাল রয়েছে। এ আদেশ রহিত করার জন্য আপিল দায়ের করা হয়েছে।" অধ্যাপক হারুন অর রশিদের আইনজীবী শফিউল বশর ভাণ্ডারী বলেন, "শিক্ষকদের বিরুদ্ধে দোষী সাব্যস্তের আদেশ মওকুফ না করায় ভবিষ্যতে শিক্ষকদের ব্যক্তিজীবন ও কর্মজীবনে এর প্রভাব পড়বে। তাই আপিল করা হয়েছে।" এদিকে সরকার পক্ষের কৌঁসুলী মহানগর পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী সাংবাদিকদের বলেন, "সংবিধানের ৪৯ অনু"েচ্ছদ অনুযায়ী রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার বিষয়ে কোনও সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার এ আদালতের নেই। তা রয়েছে হাইকোর্টের। সুতরাং এ আদালতে আপিল চলতে পারে না।" ছাত্র বিক্ষোভের এক মামলায় সাজা হলেও অপর একটি মামলায় আদালত তিন শিক্ষককে খালাস দেয়। তবে ওই মামলায় দুই বছর করে সাজা হয় চার শিক্ষার্থীর। রাষ্ট্রপতি ওই সাজাও মওকুফ করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর অভিযুক্ত শিক্ষক ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক দুটি মামলায়ই খালাস পান। যে মামলায় শিক্ষকদের সাজা হয়, সে মামলাটি দায়ের করেছিলেন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শওকত আহমেদ। গত বছরের ২৩ আগস্ট শাহবাগ থানায় দায়ের করা এ মামলায় আসামির নাম উলে