২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বাইপাস সড়ক নির্মাণে দুর্নীতি: সওজের ৫ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পাঁচ প্রকৌশলীকে চলতি মাসে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে গত বছরের মার্চ থেকে সড়ক ও জনপথ বিভাগে দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়া কর্মকর্তার সংখ্যা ৩৭ জনে দাঁড়াল। এছাড়া, দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় সওজ এর একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ আরও ৩১ জন কমকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যোগাযোগ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পাঁচ প্রকৌশলীকে চলতি মাসে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে গত বছরের মার্চ থেকে সড়ক ও জনপথ বিভাগে দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়া কর্মকর্তার সংখ্যা ৩৭ জনে দাঁড়াল। এছাড়া, দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় সওজ এর একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ আরও ৩১ জন কমকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যোগাযোগ মন্ত্রণালয়। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তা হলেন, ঢাকা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, উপ বিভাগীয় প্রকৌশলী এ কে এম আজাদ এবং তিনজন উপ সহকারী প্রকৌশলী- এমদাদুল হক, মোহাম্মদ আলী ও কাজী নজরুল ইসলাম। যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ড. মাহবুবুর রহমান এ তথ্য স্বীকার করে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটি ও কারিগরি কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চলতি মাসে পাঁচ জন প্রকৌশলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই প্রকল্পের আরও ৩১ জন কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।" তিনি বলেন, "সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই প্রয়োজনীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সর্বোচ্চ সুযোগ রয়েছে। তাছাড়া, সৎ কর্মকর্তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।" যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজধানীতে যানবাহনের চাপ কমাতে গত জোট সরকার প্রায় তিনশ কোটি টাকা ব্যয়ে ঢাকা বাইপাস (দেবগ্রাম-মদনপুর-ভুলতা) সড়ক প্রকল্প বাস্তবায়ন করে। কিন্তু আনুষ্ঠিকভাবে চালু হওয়ার আগেই সড়টির বিভিন্ন অংশ যানবাহন চলাচলের অনুপযোগ্য হয়ে পড়েছে। এ ঘটনায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রায় পাঁচ মাস আগে যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. তাজুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে। পাশাপাশি নির্মাণ কাজের কারিগরি দিক পরীক্ষা নিরীক্ষার জন্য বুয়েটের বিশেষজ্ঞদের নিয়ে করা হয় একটি উপ কমিটি। স