ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সে প্রদর্শনীর জন্য পাঠানো আলোচিত ৪২টি পুরাকীর্তি শনিবার দুপুরে বিমানবন্দর থেকে শাহবাগে জাতীয় জাদুঘরে পৌঁছেছে। প্রতিষ্ঠানের মহাপরিচালক পুরার্কীতিগুলো আনুষ্ঠানিকভাবে বুঝে নেন।
সংস্কৃতি সচিব শরফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''দুপুরেই পুরাকীর্তিগুলো জাতীয় জাদুঘর পৌঁছেছে। বিমান বন্দরে পুরাকীর্তিগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ফরাসী দূতাবাসের কর্মকর্তার সামনে খুলে দেখা হয়েছে। সব কিছু মিলানোর পর তা জাতীয় জাদুঘরে নিয়ে আসা হয়।''
হোমবাউন্ডের একটি ট্রাকে করে পুরাকীর্তিগুলো জাদুঘরে নিয়ে যাওয়া হয়।
এর আগে ভোরে 'এয়ার ফ্রান্স'-এর একটি কার্গো বিমানে ৪২টি পুরার্কীতি ঢাকায় এসে পৌঁছে। সংস্কৃতি উপদেষ্টাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরাসী দূতাবাস ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে বিমান থেকে ১০টি বাক্সে পুরার্কীতির চালানটি নামানো হয়।
শনিবার ভোর ৬টা ১০ মিনিটে 'এয়ার ফ্রান্স' বোয়িং ৭৪৭ কার্গো বিমানটি জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করে। এ সময় সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সচিব শরফুল আলম, জাতীয় যাদঘুরের মহাপরিচালক ড. সমর পাল, ফরাসী দূতাবাসের ডেপুটি হেড অব মিশনসহ সরকারি ও আইন প্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে বিমান থেকে পুরার্কীতির বাক্সভর্তি চালান নামানো হয়। পরে উপদেষ্টাসহ কর্মকর্তা বাক্সের কাছে গিয়ে তা পর্যবেক্ষণ করেন।
এর আগে প্যারিসে কার্গো বিমানে ওঠানোর আগে বাংলাদেশের তিন প্রতিনিধি ও ফ্র্রান্সে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের উপস্থিতিতে প্যারিস থেকে পুরাকীর্তির কার্টনগুলো সিলগালা করা হয়।
বিমান বন্দর টার্মিনালে সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ফিরে আসা পুরার্কীতিগুলো নিরাপদে দেশে ফিরে এসেছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তিনি সাংবাদিকদের বলেন,'' আনুষ্ঠানিকভাবে হন্তান্তরের পর জাতীয় জাদুঘরের নিজস্ব বিশেষজ্ঞ দিয়ে পুরার্কীতিগুলো পরীক্ষা করা হবে। মূল্যবান পুরার্কীতিগুলো ভালোভাবেই ফিরে এসেছে, আমরা এতে সন্তুষ্ট। '' এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রয়োজন হলে সন্দেহ দূর করতে পুরার্কীতির সব ধরনের পরীক্ষার ব্যবস্থা করা হবে।
ফ্রান্স থেকে আসল পুরাকীর্তিগুলোই ফিরল কিনা- তা পর্যবেক্ষণে তার নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা।
প্রদর্শনীর জন্য পাঠানো পুরার্কীতিগুলো সঠিকভাবেই ফিরে এসেছে মন্তব্য করে ফরাসী দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জ্যঁ রম্নিসিয়ানো সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,''ফ্রান্স বিভিন্ন দেশের পুরার্কীতির আর্ন্তজাতিক প্রদর্শনী করে থাকে। রেপি
bdnews24