২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমত্তা নদী এখন ফসলের আবাদস্থল

নীলফামারীর ওপর দিয়ে বয়ে চলছে আটটি নদী। বয়ে চলছে বলার চাইতে বয়ে যেত বলাটাই এখন শ্রেয়। জলের ধারা সংকীর্ণ হয়ে এসেছে; জেগে ওঠা চরে চলছে ফসলের আবাদ। ফলে নদীগুলোকে এখন নদী বলে চেনাই দায়। সরকারি কর্মকর্তাদের আশঙ্কা, এভাবে নদী ভরাট হতে থাকলে আগামী ১০ বছরের মধ্যে নদীগুলো অস্তিত্ব হারাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 08:06 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

আতিয়ার বাড্ডা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নীলফামারী, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ওপর দিয়ে বয়ে চলছে আটটি নদী। বয়ে চলছে বলার চাইতে বয়ে যেত বলাটাই এখন শ্রেয়। জলের ধারা সংকীর্ণ হয়ে এসেছে; জেগে ওঠা চরে চলছে ফসলের আবাদ। ফলে নদীগুলোকে এখন নদী বলে চেনাই দায়। সরকারি কর্মকর্তাদের আশঙ্কা, এভাবে নদী ভরাট হতে থাকলে আগামী ১০ বছরের মধ্যে নদীগুলো অস্তিত্ব হারাবে। তিস্তা, চাড়ালকাটা, বুড়ি তিস্তা, বুড়িখোড়া, ধুম, কুমলাই, নাউতারা ও যমুনেশ্ব^রী- এ আটটি নদীতে দুই যুগ আগেও ছিল উত্তাল ঢেউ। প্রমত্তা নদীর বুকে চলত মালবাহী-পালতোলা নৌকা। পলি জমতে জমতে এখন জলধারা সংকীর্ণ হয়ে পড়েছে। জেলার সবচেয়ে বড় নদী তিস্তার বুকে এখন ধূ ধূ বালুচর। স