২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কল্যাণকলস গ্রামে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তার জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে প্রতিবেশীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 05:58 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

পটুয়াখালী, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর গলাচিপা উপজেলার কল্যাণকলস গ্রামে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তার জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে প্রতিবেশীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছে। নিহতের নাম দুধনেহের (১০০)। তিনি ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করতেন বলে এলাকাবাসী পুলিশকে জানিয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে দুধনেহেরের স্বজনরা প্রতিবেশী নূরুল ইসলামের বাড়িতে গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রতিবেশী নূরুল ইসলামসহ ওই বাড়ির লোকজন পলাতক বলে পুলিশ জানায়। ওসি নাসিরউদ্দিন জানান, হত্যার অভিযোগ এনে নূরুল ইসলামসহ চার জনকে আসামি করে দুধনেহেরের ছেলে শামসুল হক সিকদার রাতেই থানায় একটি মামলা দায়ের করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৫২ ঘ.