২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

চট্টগ্রামে হত্যা মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে হত্যা মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকতার হোসেন এই রায় দেন। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন- মাঈনুদ্দীন আজাদ ও এস এম ইউসুফ। ঘটনার পর থেকে দুজনই পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফোরকান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার কিংবা আত্মসমর্পণের দিন থেকে দণ্ডিতদের সাজা কার্যকর হবে বলে রায়ে বিচারক উল্লেখ করেছেন। নগরীর পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আব্দুল হাইয়ের ছেলে আরিফুর রহমান হেলালীকে ১৯৯৩ সালের ২১ জানুয়ারি রাতে এই দুই আসামি ছুরি মেরে হত্যা করে। এ ঘটনার পর নিহতের ভাই পাঁচলাইশ থানায় মামলা করেন। পূর্ব শত্র"তার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটানো হয় বলে আইনজীবী ফোরকান জানান। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এই দুজনকে অভিযুক্ত করে ১৯৯৪ সালের ১৮ সেপ্টেম্বর অভিযোগপত্র দেন। ১৯৯৭ সালের ১৬ এপ্রিল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালত ১৬ জনের সাক্ষ্য ও শুনানি শেষে এই রায় দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০২১ ঘ.