২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূনর্বাসনের অর্থ সঠিকভাবে ব্যবহার না হলে কঠোর ব্যবস্থা: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা ড. সিএস করিম বলেছেন, সিডর পরবর্তী পূনর্বাসনের টাকা সঠিকভাবে ব্যবহার করতে হবে। এতে কোন ব্যাত্যয় হলে তাদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 10:56 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

বরগুনা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি উপদেষ্টা ড. সিএস করিম বলেছেন, সিডর পরবর্তী পূনর্বাসনের টাকা সঠিকভাবে ব্যবহার করতে হবে। এতে কোন ব্যাত্যয় হলে তাদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। মঙ্গলবার সকালে বরগুনা সার্কিট হাউস মিলনায়তনে পানি সম্পদ ও কৃষি বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি বলেন, "পানি শুধু বন্যাই সৃষ্টি করে না, জলোচ্ছ্বাসে সম্পদ ও প্রাণহানিই ঘটায় না। পানি আমাদের সম্পদও বটে। এজন্য পানি যথাযথভাবে ব্যবহার করতে হবে।" বরিশালের শস্য ভান্ডারের হারানো গৌরব ফিরিয়ে আনার আহবান জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ অত্যন্ত দূরূহ। সংকট মোকাবেলায় যার যার দায়িত্ব তাকেই নিতে হবে। এক্ষেত্রে সরকার সহায়ক ভূমিকা পালন করবে। কৃষকেরা যাতে উৎপাদিত শস্যের সঠিক মূল্য পায় সেজন্য তিনি প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শাফায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এফএও (ফাও) এর কান্ট্রি ডিরেক্টর এড