২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পটিয়ায় গ্যারেজে আগুন, আটটি অটোরিকশা ছাই

চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসার টেক বাজারে সোমবার রাতে আগুনে আটটি সিএনজি অটোরিকশা পুড়ে যায়। বাজারের একটি গ্যারেজে আগুন লাগলে এ ক্ষয়ক্ষতি হয়। আগুনে ১০টি দোকানও পুড়েছে। তবে কেউ হতাহত হয় নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 07:52 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসার টেক বাজারে সোমবার রাতে আগুনে আটটি সিএনজি অটোরিকশা পুড়ে যায়। বাজারের একটি গ্যারেজে আগুন লাগলে এ ক্ষয়ক্ষতি হয়। আগুনে ১০টি দোকানও পুড়েছে। তবে কেউ হতাহত হয় নি। দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী লিটন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনসার টেক বাজারের একটি দোকানের মশার কয়েল থেকে রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পাশের গ্যারেজ ও দোকানে ছড়িয়ে পড়ে। তিনি জানান, আগুনে গ্যারেজের আটটি অটো রিকশা এবং ১০টি দোকানের প্রায় সব মালামাল পুড়ে যায়। দমকল বাহিনীর চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সোয়া ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে লিটন বড়ুয়া জানান। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে দমকল বাহিনী প্রাথমিকভাবে ধারণা করেছে। তবে স্থানীয়দের দাবি, ক্ষতির পরিমাণ এর চেয়ে অনেক বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১৩৪৬ ঘ.