২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যিক রাজধানীর কর্মপন্থা নির্ধারণে চট্টগ্রামে আন্তঃমন্ত্রণালয় বৈঠক মঙ্গলবার

চট্টগ্রামকে কার্যকর বাণিজ্যিক রাজধানী করার লক্ষ্যে কর্মপন্থা নির্ধারণে মঙ্গলবার সকালে আন্তমন্ত্রণালয় সমন্বয় সভা হবে নগরীর সার্কিট হাউসে। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এম এ এন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই সভা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামকে কার্যকর বাণিজ্যিক রাজধানী করার লক্ষ্যে কর্মপন্থা নির্ধারণে মঙ্গলবার সকালে আন্তমন্ত্রণালয় সমন্বয় সভা হবে নগরীর সার্কিট হাউসে। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এম এ এন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই সভা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন। তিনি জানান, বৈঠকে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য ইতিপূর্বে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা এবং বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধান ও বাস্তবায়নে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, বন্দর নগরীতে বিভিন্ন মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কার্যক্রমের বিষয়গুলোও এতে আলোচনা হবে। বাণিজ্য উপদেষ্টা চট্টগ্রাম সফরকালে বলেছিলেন, বিশ্বমানের নগরী হিসাবে চট্টগ্রামকে গড়ে তোলার জন্য জলাবদ্ধতা দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বন্দরের আধুনিকায়ন জরুরি। এ সব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন। সেই লক্ষ্যে চট্টগ্রামে এই বৈঠক আহবান করা হয়েছে বলে তিনি জানিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০১০ ঘ.