২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নাকে অশ্র"সজল শেষ শ্রদ্ধা

জনপ্রিয় অভিনেতা মান্নাকে অশ্র"সজল শেষ শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা। সোমবার সকালে মান্নার মরদেহ তেজগাঁওয়ের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আনা হয়। সেখানে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 06:48 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্রয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় অভিনেতা মান্নাকে অশ্র"সজল শেষ শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা। সোমবার সকালে মান্নার মরদেহ তেজগাঁওয়ের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আনা হয়। সেখানে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। প্রথম জানাজাশেষে মান্নার কফিন সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে সকাল সাড়ে ১০টায় মান্নার কফিন এফডিসিতে নেওয়া হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নায়ক-নায়িকাসহ পরিচালক ও শিল্পী-কলাকুশলীরা তাদের প্রিয় সহকর্মীকে বিদায় জানান। জানাজায় কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেয়। জানাজায় অভিনেতা রাজ্জাক, আলমগীর, মান্নার ভগ্নিপতি মঞ্জুর কাদের, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আ ন ম বদরুল আমিন, কাজী হায়াৎ, চাষী নজরুল ইসলাম, নাসিরুদ্দিন দিলু, রিয়াজ, জাহিদ হাসান, আফজাল হোসেন, ফরিদুর রেজা সাগর, আমিন খান, ফেরদৌসসহ শো বিজ জগতের অসংখ্য মানুষ অংশ নেন। রোববার দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মান্না মারা যান। তার পুরো নাম এ এস এম আসলাম তালুকদার। বাংলাদেশ বিমানে কর্মরত মান্নার স্ত্রী শেলী কাদের রোববার গভীর রাতে দুবাই থেকে দেশে ফেরেন। কান্নারুদ্ধ কণ্ঠে শেলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শুধুই অন্ধকার দেখছি। দুবাই যাওয়ার আগেও তাকে সুস্থ মানুষ দেখে গেছি। আর এখন নেই তা ভাবতেই পারছি না।" এক প্রতিক্রিয়ায় মান্নার প্রথম ছবি তওবার চিত্রনাট্যকার ও সমালোচক জয়নাল আবেদিন বলেন, "মান্না চলে যাওয়াতে চলচ্চিত্র অঙ্গনে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। অশ্লীল ছবি নির্মাণের বিরুদ্ধে যে কয়েকজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিল তাদের মধ্যে মান্না ছিলেন সর্বাগ্রে। তার জীবন মানেই একটা ছবি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১২০৯ঘ.