২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জান্দালকে ২১ আগস্টের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে

হরকাতুল জিহাদ নেতা মুফতি মঈনুদ্দিন ওরফে আবু জান্দালকে ২১ আগস্টের গ্রেনেড হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী সুপার ফজলুল কবীরের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহসানুল হক এই আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 05:49 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হরকাতুল জিহাদ নেতা মুফতি মঈনুদ্দিন ওরফে আবু জান্দালকে ২১ আগস্টের গ্রেনেড হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী সুপার ফজলুল কবীরের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহসানুল হক এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য জান্দালকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য ১৯ ফেব্র"য়ারি দিন ধার্য করেন। ফজলুল কবীর আদালতে বলেন, মুফতী হান্নান ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেছেন, আবু জান্দালই বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার পরিকল্পনা করে, গ্রেনেড সংগ্রহ করে এবং হামলায় নেতৃত্ব দেয়। আবু জান্দালের (৩০) বাড়ি নড়াইলের লোহাগড়া থানায় আমডাঙ্গা গ্রামে। গত ১৪ ফেব্র"য়ারি গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২৩৪০ ঘ.