ঝিনাইদহ, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মহেশপুর উপজেলার খুড়ো মান্দারতলা গ্রামে শনিবার রাতে গোয়েন্দা পরিচয়ে এক ব্যক্তি আট জনকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়ে পালিয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আহমেদ জানান, গত ১৫ ফেব্র"য়ারি রাতে এক ব্যক্তি মিজানুর নামে ও গোয়েন্দা পরিচয়ে মহেশপুর উপজেলার খুড়ো মান্দারতলা গ্রামের লাল মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।
শনিবার রাতে ওই ব্যক্তি পরিবারের সদস্যদের 'ম্যাঙ্গো জুস' পান করায়। এর পর পরিবারের আট জনই জ্ঞান হারিয়ে ফেলে।
এরা হলেন- গৃহকর্তা লাল মিয়া (৬০), আমেনা খাতুন (৩০), মনোয়ার খাতুন (২৫), ময়না বেগম (২৫), জলি (১৪), জুঁই (১২), হযরত আলী (৪০) ও জিন্নাহ আলী (৩৮)। অজ্ঞান সবাইকে মহেশপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সবাই সুস্থ আছে।
গৃহকর্তা লাল মিয়া সাংবাদিকদের জানান, শনিবার রাতে ওই ব্যক্তি পরিবারের সদস্যদের সবাইকে কৌশলে 'ম্যাঙ্গো জুস' পান করায়। এর পর পরিবারে আট জনই জ্ঞান হারিয়ে ফেলে। এই সুযোগে প্রতারক নগদ ১১ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার, দুইটি মোবাইল সেট ও দুইটি বাইসাইকেলসহ বেশকিছু মালামাল নিয়ে চম্পট দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24