চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুরে উদয়ন সিনেমা হল থেকে শনিবার রাতে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিআর ৩৯ ব্যাটালিয়নের অপারেশনস অফিসার ক্যাপ্টেন সৈয়দ আবু হাসান জানান, রাত সাড়ে ১১টার দিকে উদয়ন সিনেমা হলের একটি ছোট পরিত্যক্ত কক্ষ থেকে কাপড়ে মোড়ানো কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।
তিনি জানান, মূর্তিটির ওজন তিন কেজি ৩শ গ্রাম। এর আনুমানিক দাম ৬০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৬ ঘ.
bdnews24