রংপুর, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পীরগঞ্জ উপজেলার মাদারহাটে রংপুর-ঢাকা মহাসড়কে রোববার সকালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে রংপুর থেকে কুমিল্লাগামী বিআরটিসির একটি বাস বিপরীত দিক থেকে আসা রংপুরগামী ট্রাককে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার উজ্জ্বলস (৩০) ও যাত্রী শফিকুল (২৫) মারা যান।
এ ছাড়া আহত হন আরও ২৫ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সামসুল (৩০), আকমল (২৯), ও নীলকমল (২৪) নামের তিনজন মারা যান।
আহতদের মধ্যে ২০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারহাট বড় দরগা পুলিশ ফাঁড়ির কর্মকর্তা শামসুল আলম জানান, দুইটি গাড়িই বেপরোয়াভাবে চলছিল। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/এমএসবি/১৭১৭ ঘ.
bdnews24