২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে এক খামারের দেড় লাখ মুরগি নিধন

রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি খামারে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা সংক্রমিত ৯৫ হাজার মুরগি নিধন হয়েছে। ওই খামারের আরও ৬০ হাজার মুরগি নিধনের প্রক্রিয়াও চলছে। ওমেগা পোল্ট্রি ফার্ম নামে ওই খামারে শনিবার সন্ধ্যা থেকে মুরগি নিধনের কাজ শুরু হয় বলে জানিয়েছেন জেলা পশুসম্পদ কর্মকর্তা শেখ সাইদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 07:17 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি খামারে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা সংক্রমিত ৯৫ হাজার মুরগি নিধন হয়েছে। ওই খামারের আরও ৬০ হাজার মুরগি নিধনের প্রক্রিয়াও চলছে। ওমেগা পোল্ট্রি ফার্ম নামে ওই খামারে শনিবার সন্ধ্যা থেকে মুরগি নিধনের কাজ শুরু হয় বলে জানিয়েছেন জেলা পশুসম্পদ কর্মকর্তা শেখ সাইদুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৯৫ হাজার মুরগি মেরে ফেলা হয়েছে। আরও ৬০ হাজার মুরগি নিধনের কাজ চলছে। ৫০০ শ্রমিক পর্যায়ক্রমে এ কাজ চালিয়ে যাচ্ছে। সাইদুর রহমান বলেন, "মরা মুরগিগুলো গর্ত খুঁড়ে তাতে চুন ও জীবাণুনাশক